চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সিটি গেট এলাকার একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আজ (২০ মার্চ) বুধবার ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লাগে। খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বন্দর, বায়েজিদ ও কুমিরা ফায়ার স্টেশনের ১২টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সাভির্সের ওই কর্মকর্তা।

এমবি