নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তা মাথা নামকস্থনে আর.কে এন্টাপ্রাইজের সামনে একটি তেলবাহী ট্রাক নং-নোয়াখালী-ট-০৫০০১৩ নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে গিয়ে ট্রাক চালক আবদুল হাই প্রকাশ পলাশ(৩০) নিহত হয়েছে। একই ঘটনায় ট্রাকের হেলপার(সহযোগী) মোঃ চৌধুরী(২৫) আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৬টার দিকে।

খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিস(দমকল) বাহীনির কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগীতায় ট্রাকের নিছে চাপাপড়া চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। ট্রাক চালক পলাশের বাড়ি সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর মোহাম্মদপুর গ্রামে। সে ওই গ্রামের আবদুল আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানায়,চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রাকটি নোয়াখালীর চৌমুহনীর উদ্যেশ্যে রওয়ানা হয়ে সেনবাগ রাস্তা মাথা এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে যায়।এ সময় হেলপার কোন মতে রক্ষ পেলেও চালক পলাশ ট্রাকের নিঢ়ে চাপা পড়ে। পরে স্থানীয়রা চৌমুহনী ফায়ার সার্ভিস(দমকল) বাহীনিকে খবকর দিলে তারা ঘটনাস্থলে পৌছে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে।

এমই