গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর একটি কারখানায় ব্রয়লার বিস্ফোরণে আগুন যত সময় গড়াচ্ছে ততো তীব্র আকার ধারণ করছে। আগুন ছড়িয়ে পরছে পাশের ভবনের ৬ তলায়। মূল ভবনের আগুন এখনো নিযন্ত্রণে আসেনি।
এরেই মধ্যে পানির সংকট দেখা দিয়েছে, পাশের একটি পুকুর থেকে পানি নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস তবে পুকুরে পানিও শেষ পর্যায়।
এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। এ ছাড়াও আহতদের একটি অংশকে ঢাকা মেডিকেলে হাসপাতালে এবং বাকিদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার সকালে ট্যাম্পাকো নামের একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে বলে জানান জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান। আগুন নিয়ন্ত্রণের জন্য এখনও কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দে কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে কাজে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। বিস্ফোরণের পর চার তলা ভবনের একটি অংশ ভেঙ্গে পড়েছে বলেও জানা যায়।
এমবিএইচ





