চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪৭ জনকে আটক করেছে পুলিশ।

অভিযানে ৪৬২ লিটার চোলাই মদসহ ২৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল।

তিনি বলেন, রাতভর অভিযান চালিয়ে আনোয়ারা থেকে ৪৫০ লিটার ও সাতকানিয়া থেকে ১২ লিটার মদ উদ্ধার করা হয়েছে।

এছাড়া লোহাগাড়া থেকে ২২০০ পিস ও চন্দনাইশ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নিয়মিত মামলায় ১০ জন এবং সাজা পরোয়ানামূলে ৩৭ জনকে আটক করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এমএ