বিশিষ্ট সমাজসেবক, ইসলামী চিন্তাবিদ ও অবসর প্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল লতিফ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরার অন্যতম সদস্য ও খিলগাঁও পূর্ব থানার আমির বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ শাহজাহানের স্ত্রী নুরুন্নাহার বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম মাওলানা আব্দুল লতিফের ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান ও মরহুমা নুরুন্নাহার বেগমের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তাদের নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম মাওলানা আব্দুল লতিফ আজ ভোর ৫.৩০ মিনিটে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বেলা ১১ টায় রাজধানীর কাজলা বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

মরহুমা নুরুন্নাহার বেগম শনিবার (৩০ মে) সকাল ১১.৩০ মিনিটে রাজধানীর মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্বামী, ৫ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি 

এমবি