বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে সোমবার বেলা ২ টার সময় ১৫ লাখ টাকার ২০৫ পিচ ভারতীয় উন্নতমানের শাড়ী থ্রিপিছ উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বেনাপোল চেকপোষ্ট বিজিবি জানায়, তাদের নিজস্ব গোয়েন্দা (এফএসআরআইভি) মারফত খবর পেয়ে চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিলাল এর সামনে থেকে ৩টি ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগের সাথে কোন লোক পাওয়া যায়নি।

পরে ব্যাগ গুলি ক্যাম্পে এনে তার ভিতর থেকে উন্নত মানের ভারতীয় ২০৫ পিচ শাড়ি ও থ্রিপিছ পাওয়া যায়। আটক পন্য বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে বলে তিনি জানান।

নাছির/এমএনজে