যশোরে শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের এড়ারদা বাঁওড় এলাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। শহিদুল ঝাউদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

নিহতের ভাই এজাজ আহমেদ জানান, শহিদুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা জানাতে পারেননি তিনি।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই শাহিনুর রহমান হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝাউদিয়া গ্রামের এড়ারদা বাঁওড়ের কাছে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হয়েছেন জেনে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ লাশটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এএইচ