বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (০২ এপ্রিল) সকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানান।

বিভিন্ন সময়ে তাদের নেতাকর্মীদের নামে হামলা-মামলার প্রতিবাদও জানান তারা।

এমই