নকল ঔষধের বিরুদ্ধে রাজধানীর তোপখানা রোডে র্যাব অভিযান পরিচালনা করছে।
বুধবার সকাল ১১টায় রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন তোপখানা রোডের ২৭/৭ নম্বর রোডে অভিযান চালিয়ে বেশ কিছু নকল ঔষধ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, তোপখানা রোডে জাতীয় পার্টির পুরানো অফিসের কাছে বেশ কয়েকটি ফার্মেসিতে অনেক দিন ধরে নকল ঔষধ বিক্রি হচ্ছিলো। এই অভিযোগের ভিত্তিতে ওই ফার্মেসিগুলোতে সকাল ১১টা থেকে ভ্রামমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে।
অভিযানে বেশ কিছু নকল ঔষধ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর
জাতীয়
নকল ঔষধের বিরুদ্ধে র্যাবের অভিযান
নকল ঔষধের বিরুদ্ধে রাজধানীর তোপখানা রোডে র্যাব অভিযান পরিচালনা করছে। বুধবার সকাল ১১টায় রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন তোপখানা রোডের ২৭/৭ নম্বর রোডে অভিযান চালিয়ে বেশ কিছু নকল ঔষধ উদ্ধার করা হয়েছে।





