শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে কারওয়ান বাজার মোড়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর সন্ধ্যায় র্যালি শেষ হলে আবারও বড় জট সৃষ্টি হয়। কারওয়ান বাজার চার রাস্তার মোড়ে র্যালিটি শেষ হলে সব রুটেই জট গেলে যায়। ফলে সাধারণ পথচারীদের পাশাপাশি র্যালিতে আসা নেতাকর্মীরাও নিজ গন্তব্যে যেতে বিড়ম্বনায় পড়েছেন।
যানজটে আটকে থাকা এক যাত্রী বলেন, ‘একটা বাসে উঠেছি কারওয়ান বাজারে, কিন্তু গাড়ি আর চলছে না। আধা ঘণ্টা বসে থেকে নেমে হাঁটা শুরু করেছি। ওই গাড়ির বেশির ভাগ যাত্রীই নেমে পড়েছেন।
যানজটে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে বিকেল থেকেই শুরু হয় তীব্র বিশৃঙ্খলা। বিশেষ করে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় প্রায় স্থবির হয়ে পড়ে গাড়ির সারি। পল্টন থেকে কারওয়ান বাজারের সড়কও একই অবস্থা তৈরি হয়।
পথচারী রুবেল বলেন, যানজট এমন হয়েছিল যে হাঁটা ছাড়া উপায় ছিল না। বাস, প্রাইভেটকার—সব জায়গাতেই একই অবস্থা।
অপর যাত্রী আলমগীর জানান, খামারবাড়িতে এসে নেমে পড়ি। হেঁটে হেঁটে বাংলামোটর পর্যন্ত এসেছি। কখন বাসায় পৌঁছাতে পারব ঠিক বলা যায় না।
এমএম