চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড় থেকে তাদের আটক করেন গোয়েন্দা সংস্থার এনএসআই সদস্যরা।

আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার রমজান আলী বিশ্বাসের ছেলে মোরসালিন হক ও সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার হাজি মহফিল উদ্দীনের ছেলে ফয়সাল আজম অপু।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, মোরসালিন ও অপুর কাছ থেকে সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালের ৫টি ভুয়া আইডি কার্ড, দুটি ক্যামেরা ও নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ওএফ