স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো এক পত্রে জানানো হয়, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ঢাকার উত্তর-দক্ষিণের পাঁচটি এবং পূর্ব-পশ্চিমের তিনটি প্রধান সড়ক—মোট ১০৫ কিলোমিটার এলাকায়—সিগন্যালবিহীন চলাচল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ওভারপাস, আন্ডারপাস ও ইউ-লুপ নির্মাণের মাধ্যমে যান চলাচল নিরবচ্ছিন্ন করার কথা বলা হয়েছে।

পরিকল্পনায় আরও রয়েছে ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন এবং পথচারীদের নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণ।

এ বিষয়ে গত এপ্রিল মাসে অনুষ্ঠিত একাধিক বৈঠকে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করা হয়। পরে তা মন্ত্রিপরিষদ বিভাগ-এ পাঠানো হয়েছে।

এ উদ্যোগের সমন্বয়ে ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবদুল্লাহ হাককানী।

বিশ্লেষকদের মতে, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন হলে ‘জিরো সিগন্যাল’ মডেল ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যায় কার্যকর সমাধান আনতে পারে।

এস