বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করছে।

পানির স্বল্পতা ও বাতাসের তিব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। তবে পানিস্বল্পতার এ বাতাসের তিব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।

ছয়তলার একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের পর থেকে বসুন্ধরা সিটির ছয়, সাত ও আটতলা থেকে জানালা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। আশপাশের ভবনগুলোতেও ধোঁয়া ঢুকে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসএম