লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়ে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত জামায়াত নেতার নাম মো. হুমায়ন কবির বলে জানা যায়।

শুক্রবার সকালে নিজ এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি শেখপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

জেলা জামায়াতের প্রচার সম্পাদক মহসিন কবির মুরাদ সাংবাদিকদের জানান, নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার উদ্দেশ্যে জামায়াতের এই নেতাকে আটক করা হয়েছে। তিনি আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।

সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, হরতাল সহিংসতাসহ বিভিন্ন অভিযোতে তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ