গাজীপুর মহানগরীর তুরাগ নদীর তীরে কড্ডা এলাকায় অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শাহীন আলম জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে রোরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) এর কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে স্তুপকৃত কেরোসিন কাঠ ও অন্যান্য পরিত্যাক্ত মালামালে হটাৎ আগুন ধরে যায়।
তিনি জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফার্নেস ওয়েল দ্বারা ৫১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এ বিদ্যুৎ কেন্দ্রটি দুই বছর আগে উৎপাদনে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জেআই





