চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার ইছাকের পোল এলাকায় বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলের পৌছে আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান,বেলা দুইটার দিকে বাকলিয়ার ইছাকের পোল এলাকার একটি বস্তিতে আগুন লাগে। আমাদের চন্দনপুরা এবং লামার বাজার স্টেশন থেকে দুটি গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে।
আগুনের সুত্রপাত এখনো জানা যায়নি।
বিস্তারিত আসছে….
এআই





