ভোলা জেলার সদর উপজেলায় রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে এনটিভি ও দৈনিক মানবকন্ঠের ভোলা প্রতিনিধি আফজাল হোসেন (৪০) গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজাপুর ৪ নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে রিপোর্ট করার জন্য আফজাল হোসেন যান। ওই সময় পুলিশের এক সদস্য গুলি ধরে রাখেন। হঠাৎ গুলি বের হয়ে তার পায়ে লাগে। আফজালকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার চিকিৎসা চলছে।

এমই