ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য ঢাকাকে বেছে নিতে পারেন। একই সঙ্গে মোদির ওই সফরের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত তিস্তা পানির চুক্তি হতে পারে।
বৃহস্পতিবার ভারতের শীর্ষস্থানীয় ব্যবসাবিষয়ক ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ সংবাদপত্র তাদের শীর্ষ প্রতিবেদনে এ দাবি করেছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে নয়নিমা বসু প্রতিবেদনটি করেছেন।
কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি মোদির সঙ্গে শেখ হাসিনার টেলিফোন আলাপ হয়েছে। ওই আলাপে এ বিষয়টি আলোচিত হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে বাংলাদেশ বেছে নেওয়ার অনুরোধ জানান শেখ হাসিনা। একই সঙ্গে ঢাকাকে তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে বিবেচনারও অনুরোধ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটি আরও লিখেছে, নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বলেছেন, দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনি অর্থপূর্ণ সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চান।
উল্লেখ্য, ভারতের সদ্য বিদায়ী সরকার কংগ্রেস পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল বিরোধিতার কারণে এই চুক্তি স্বাক্ষর করতে ব্যর্থ হয়। ১৬-তম লোকভা নির্বাচনে বিজেপি জোট নিরঙ্কুশ জয় লাভ করে। তাই অনেকে মনে করছেন মোদী মমতাকে রাজি করিয়ে এই চুক্তি স্বাক্ষর ও বাস্তবায়ন করাতে পারেন। আর এটিই হতে পারে মোদী সরকারের প্রথম পদক্ষেপ।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
জাতীয়
ঢাকাই হতে পারে মোদির ১ম রাষ্ট্রীয় সফর, তিস্তা চুক্তির সম্ভাবনা!
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য ঢাকাকে বেছে নিতে পারেন। একই সঙ্গে মোদির ওই সফরের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত তিস্তা পানির চুক্তি হতে পারে। বৃহস্পতিবার ভারতের শীর্ষস্থানীয় ব্যবসাবিষয়ক ‘বিজনেস স্ট্যান্ডার্ড’





