শুক্রবার (০৬ জুন) এক শুভেচ্ছা বার্তায় প্রতিবেশী দেশটির নাগরিকদের পক্ষ থেকে ড. ইউনূসকে এই শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, এই পবিত্র উৎসব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্যাপন করে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, পবিত্র এই উৎসব আমাদের ত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য।
শুভেচ্ছা বার্তায় ড. মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও সুস্থতাও কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এইচআর