বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ তথ্য জানান।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র দিয়ে গেছেন। সংবিধান অনুযায়ী সেটি গ্রহণের পরই তার পদ শূন্য হয়েছে।
স্পিকার জানান, পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে। আজ থেকেই মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদের বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে পদত্যাগপত্রে কারণ উল্লেখ করার নিয়ম নেই।
এস











