মাদারীপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলি জাহানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে মাদারীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার নিজ বাড়ি থেকে জাহানকে, শহরের জেলখানার কোনা এলাকা থেকে পৌর ছাত্রদলের প্রাক্তন আহ্বায়ক মনিরুজ্জান ফকুকে আটক করেছে পুলিশ। এছাড়াও জেলার শিবচর উপজেলার এক নেতাকে আটক করা হয়।
নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে দাবি করেছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম।
কেএইচ





