তেতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত সীমান্ত থেকে বিপ্লব (২৮) নামে এক শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

বিপ্লব ট্রলি নিয়ে ওই সীমান্তের মেইন পিলার ৭৩১ এর ১ সাব পিলার এলাকায় জিরো লাইন পার হয়ে ভারতীয় অংশে ট্রলি রেখে পাথর উত্তোলন করছিল। এ সময় ৬৬ বিএন হাতিরাম বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে, তাকে ফেরত দেয়া হবে।

জেএ