গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানিয়েছেন, আগামী ২৭ মার্চ কুমিল্লা অভিমুখে রোডমার্চ করবে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার বিকেলে শাহবাগে সোহাগী জাহান তনু হত্যাকারীদের শাস্তির দাবিতে গণসমাবেশে এই ঘোষণা দেন ইমরান এইচ সরকার।

এ সময় তিনি জানান, তনু হত্যার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ রাস্তা ছাড়বে না।

এআইজে