জামালপুরে ৫০টি নিষিদ্ধ ইনজেকশনসহ রবিউল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বজ্রাপুর হাজীপাড়া থেকে তাকে আটক করা হয়।

রবিউল শহরের বজ্রাপুর হাজীপাড়ার ফজলুল হকের ছেলে।

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ৫০ পিস নিষিদ্ধ লুপিজেসিক ইনজেকশন সহ তাকে আটক করা হয়। সন্ধ্যায় তাকে জামালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

এমকে