অবৈধ সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ ও পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন এবং আটক নেতা কর্মীদের মুক্তির দাবিতে ২০ দল আহুত হরতালের ৪র্থ দিনে রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা।
ঢাকা কলেজ শিবির সভাপতির নেতৃত্বে সকাল সাড়ে ৭টায় মিছিলটি ৭ নম্বর রোড হতে শুরু হয়ে মিরপুর রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতি অবৈধ সরকারের পদত্যাগ দাবী করে বলেন, ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটের অধিকার হরন করেছে এই সরকার। তিনি আরো বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। মিছিলে অংশগ্রহন করার জন্যে সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
মিছিলে ঢাকা কলেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
ইআর





