কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র মেজবাহ উদ্দিন (৫৫) কার্ভাড ভ্যান চাপায় নিহত হয়েছেন।
তিনি চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
শুক্রবার মধ্য রাতে উপজেলার কাঠেরপুল সংলগ্ন আশরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মেজবাহ চান্দিনা পৌর বিএনপির সহ-সভাপতি ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. গোলাম মোর্শেদ বলেন, শুক্রবার মধ্যরাতে বাসা থেকে মোটরসাইকেল যোগে কুমিল্লা সদরের দিকে যাচ্ছিলেন মেজবাহ। আশরা এলাকায় একটি কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে।
শনিবার বেলা ৩টায় চান্দিনা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে মেজবাহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
কেএইচ





