বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (১২ এপ্রিল) ভিডিও কনফারেন্স করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, রোববার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

এর আগে ৭ এপ্রিল প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস মোকাবিলার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তথ্য সূত্র- বার্তা সংস্থা বাসস।

এমবি