ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের ৫ নেত্রীসহ ৯জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা পৌর এলাকার বোঁচিতলা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা শহীদুল ইসলাম বিশ্বাসের বাড়িতে গোপন বৈঠক করছিলো। রোববার বিকেলে তাদের আটক করা হয়।

থানার ডিউটি অফিসার এএসআই আব্দুস সাত্তার জানান, রোববার বিকেল ৪টার দিকে মহেশপুর থানা পুলিশ পৌর এলাকার বোঁচিতলা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা শহীদুল ইসলাম বিশ্বাসের বাড়ি থেকে ’গোপন বৈঠক’ করার সময় পৌর জামায়াতের আমীর বগা একই গ্রামের গোলাম রহমান (৬৪), পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও অফিস সেক্রেটারী বাজার পাড়ার ফজলে ইলাহী (৫৭) ,বোঁচিতলা গ্রামের শহদিুল ইসলামের ছেলে নাজমুস সাকিব (২০),রাকিবুল হাসিব (১৮) ,মহেশপুর মোল্লাপাড়ার জামায়াত নেতা এনামুজ জহিরের স্ত্রী সুফিয়া বকুল (৪০),জলিলপুর বাজার পাড়ার মশিয়ার রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৩২),মহেশপুর বারইপাড়ার অমেদুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (৪৫),মহেশপুর পোষ্ট অফিস পাড়ার রফিক চোধুরীর স্ত্রী চায়না বেগম (৪৫)ও বোঁচিতলার শহীদুল ইসলামের স্ত্রী বিলকিস খাতুন (৪৬) কে আটক করেছে।

তারিক/জারিফ