কুষ্টিয়ার দৌলতপুরে ৫ মাদক ও অস্ত্র ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার আল্লারদর্গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-উপজেলার আল্লারদর্গার মাদক সম্রাট মতি (৫২), রহিমা খাতুন (৩৫), লাভলু (৩৮), আজাদ (৩৫) ও নাসিমা খাতুন (৩৩)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে এস আই মোয়াজ্জেম ও মাহাফুজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার আল্লারদর্গার মাদক সম্রাট মতির বাড়িতে অভিযান চালিয়ে মাদক সম্রাট মতি, তার ছেলে অপর মাদক ব্যবসায়ী জোতির স্ত্রী রহিমা খাতুন, দুর্র্ধষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী লাভলু, আজাদ ও নাসিমা খাতুনকে আট করা হয়।
এসএইচ





