চুয়াডাঙ্গা জেলার দর্শনা শহরের জনতা ব্যাংকের সামনে শুভাশিষ (১৪) নামে নবম শ্রেনির এক ছাত্র পাওয়ার টিলার চাপায় নিহত হয়েছে।

শুভাশিষ দামুড়হুদা উপজেলার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং নওগাঁ জেলার আতাইকুলা গ্রামের কিশোর পালের ছেলে। সে দর্শনা আজিমপুর গ্রামে মামা বাড়ি থেকে পড়লেখা করতো।
দামুড়হুদা থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার দুপুরে শুভাশিষ বাইসাইকেলে চড়ে আজিমপুর মামার বাড়ি থেকে দর্শনা বাজারে যাচ্ছিল। দর্শনা শহরের জনতা ব্যাংকের সামনে পৌঁছালে মোটরসাইকেলের ধাক্কা দিলে শুভাশিষ পাওয়াটিলারের নিচে পড়ে যায়। এ সময় পাওয়ারটিলার চাপায় ঘটনাস্থলেই শুভাশিষ মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক আবু সাঈদকে (৩২) আটক করেছে পুলিশ।

এমএম