নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুলের পোষ্টার ও মাইকিং করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপি মনোনিত প্রার্থীর ভাই জহির ঠাকুর জানান, মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুলের নির্বাচনি পোষ্টার লাগাতে যান লক্ষীপাশার মহাসিন ও আবদুল্লাহ।
লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের ক্যাডার চইন্টে, পিকুল ও দেলোয়ার তাদেরকে পোষ্টার লাগাতে বাঁধা দেয়। এমনকি তাদেরকে হুমকি দেয় তাড়িয়ে দেয়।
এর আগে সোমবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে লোহাগড়া চৌরাস্তায় ধানের শীষ মার্কার মাইকিং করার সময় মাইকিং বন্ধ করে দেয় এই সন্ত্রাসী চক্র।
মাইকিং কাজে নিয়োজিত তরিকুল জানান, মাইকিং বন্ধ করে হুমকি দিয়ে সন্ত্রাসী চইন্টে ও পিকুল বলে শুধুমাত্র নৌকার মাইকিং হবে। অন্য কোন মার্কার মাইকিং চলবে না।
এমআইএস





