প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকালে সান্তা মারিয়া ডেলে গ্রাজিয়ের চার্চে অবস্থিত ইটালির কিংবদন্তি চারুশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির ‘লাস্ট সাপার' পরিদর্শন করেছেন। দশম আসেম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে মিলান সফর করছেন প্রধানমন্ত্রী।

দর্শনার্থীদের জন্য চার্চের ডাইনিং হলের দেয়ালে লিওনার্ডো দ্য ভিঞ্চির অন্যতম এই মহান কীর্তি শোভা পাচ্ছে। লিওনার্দো দা ভিঞ্চি ১৪৯১-১৪৯৮ সালের মধ্যে বিখ্যাত এই চিত্রকর্ম অঙ্কন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাদুঘর সহকারী এই জাদুঘরের ঐতিহ্য, ইতিহাস ও গুরুত্ব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও শেখ রেহানার কন্যা আজমিনা সিদ্দিকী অবন্তি।

এ চিত্রকর্ম মিলানের বিশ্বমানের সম্পদ হিসেবে বিবেচিত এবং শান্তা মারিয়া ডেলে গ্রাজিয়ের চার্চ রেঁনেসা যুগের ভবন হিসেবে পরিচিত।

জেআই