অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাস ও মিনিবাসে অভিযান চালিয়ে দুই লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযান পরিচালনা করে। এ সময় ৬০টি ডিজেল চালিত বাসকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে। বেশি ভাড়া নেওয়ার অপরাধ পুনরাবৃত্তির জন্য তিনটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

আজ ২৩০টি ডিজেল ও ২৬টি সিএনজি চালিতসহ মোট ২৫৬টি বাস মিনিবাস তল্লাশি করে এবং বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি যাচাই বাচাই করেন ভ্রাম্যমাণ আদালত। এতে ৬০টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধ প্রমাণিত হলে জরিমানা ও মামলা করা হয়েছে।

এবিএস