বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এদিকে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এলএনজি কার্গো আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে এই কার্গো সরবরাহ করবে।
প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। এটি চলতি বছরে দেশে আসা বা আমদানির জন্য অনুমোদিত ৪৪তম এলএনজি কার্গো।
অন্যদিকে, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি করে কার্গো কেনা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা বাড়ায় দেশে এলএনজির প্রয়োজনীয়তাও বাড়ছে। এ কারণে জনস্বার্থে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার বর্তমানে স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণের চেষ্টা করছে।
এস