রাজধানীর বিদ্যুৎস্পর্শে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম কুদ্দুস (২২) বলে জানা যায়।
বুধবার সকাল সাড়ে ৭টায় আদাবরে এ দুর্ঘটনা ঘটে।
কুদ্দুসের সহকর্মী বোরহানউদ্দিন জানান, তারা আদাবর থানা রোডের বি আলম প্রজেক্টের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। সকালে ভবনের সামনে বিদ্যুৎতের ছেঁড়া তারে কুদ্দুস জড়িয়ে যান। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]