যৌক্তিক কারণ থাকলেও গ্যাসের দাম বৃদ্ধিতে জনগণের মধ্যে অস্বস্তি রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (০১ জুলাই) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কাদের আরও বলেন, গ্যাস বিতরণ কোম্পানিগুলো ভর্তুকি কমাতে দাম সমন্বয় করেছে।
কাদের বলেন, বর্তমানে প্রতি ইউনিট এলএনজি আমদানি মূল্য ৩৯ টাকা। ব্রেন্ডিং মূল্য ১২.৫০ পয়সা। এই হিসেবে বর্তমানে মাসে এক হাজার ৮৬০ টাকা লোকসান হচ্ছে। এখানে সমন্বয়য়ের প্রয়োজন ছিল এবং সেটাই করা হচ্ছে।
আমি যতটুকু জেনেছি, এই টাকা সমন্বয়ের পরও সরকারকে ভর্তুকি দিতে হবে।
এএস





