রংপুরে সড়ক দুর্ঘটনায় ইতি আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি রোকনুজ্জামান।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর তাজটাট থানা সংলগ্ন ধান গবেষণা ইন্সিটিউট এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, শাহ ফতেহ আলীর বাসের ধাক্কায় স্পটেই মেয়েটির মৃত্যু হয়। গাড়ি চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এঘটনায় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করব।

নিহত ইতির বাড়ি রংপুর নগরীর মীরগঞ্জ এলাকার দুলাল হোসেনের মেয়ে। সে (ইতি) সরকারি বেগম রোকেয়া কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় প্রাইভেট শেষে ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তায় রিক্সার জন্য অপেক্ষা করছিলেন ইতি আক্তার। হঠাৎ ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহন নামক একটি চেয়ারকোচ ধাক্কা দিলে ঘঠনাস্থলেই সে মারা যায়।

ইচ/এএস