সন্ত্রাস দমনে বাংলাদেশ ও সৌদি আরব এক সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বুধবার) সকালে জাতীয় সংসদ অধিবেশনে তিনি একথা বলেন।

তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশ সন্ত্রাস দমনে এগযোগে কাজ করবে। এবং দ'দেশের মধ্যে দ্বীপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকবে।

 

 

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বিশ্বশান্তি রক্ষায় দক্ষিণ এশিয়াসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অর্জনকে সমুন্নত রাখতে আমরা বাংলাদেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যমুক্ত একটি শান্তির আবাস ভূমিতে পরিণত করার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি।

এই লক্ষ্যে আমরা পেট্রোলসহ অন্যান্য রাসায়নিক দ্রব্যের অপব্যবহার এবং সকল ধরনের অস্ত্রের বিস্তার রোধে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গঠনমূলক ভূমিকা পালন করে যাব।

এর পাশাপাশি আগামী দিনগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহের পাশাপাশি বিভিন্ন দেশের যেকোনো শুভ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে আমরা একযোগে কাজ করে যাব।’

 

সংরক্ষতি নারী এমপি বেগম আখতার জাহানের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার যেহেতু একটি রূপকল্প-২০২১ সামনে রেখে অগ্রসর হচ্ছে, সে কারণে তার দৃষ্টি কেবল এক বছরে সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগ ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চমধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ।

 

এসএম