প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু বিমান বাহিনী নয়, সেনা ও নৌবাহিনীর উন্নয়ন এবং আধুনিকায়নের জন্য আমরা বহু পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের সরকার সশস্ত্র বাহিনীকে একটি দক্ষ, সুসজ্জিত এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য যা যা করা দরকার, সবই করা হবে।
বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বাংলাদেশ বিমান বাহিনীতে কে-৮ ডব্লিউ বিমানের অন্তর্ভুক্তিকরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেএ





