সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ও ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদে টানা অবরোধ ও হরতালের সমর্থনে পুরান ঢাকায় মিছিল করেছে লালবাগ থানা জামায়াত।
রাজধানীর পুরান ঢাকায় অনূষ্ঠিত মিছিলটি রবিবার সকাল সোয়া ৭টায় নবাবগঞ্জ সেকশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নবাবগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য মোঃ আল আমীন ও মাহমুদুল হাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালবাগ থানার ভারপ্রাপ্ত আমীর আবু নাঈম, জামায়াত নেতা আবদুর রহমান, মনির হোসেন, আবু হানিফ, মোঃ শহিদউল্লাহ, মহসিন কবির, মুরাদ হোসেন, আঃ ওয়াহাব প্রমূখ।
ইআর





