বৃহস্পতিবার র্যাব সদর দফতরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গুলশানের একটি হোটেলে অভিযান চালিয়ে বিএনপি নেতাদের আটক করে।
দেশব্যাপী ৩ দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপি, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল বের করেন। পরে তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। তারা ওই এলাকা দিয়ে যাওয়া বিআরটিসির একটি বাসসহ দু’টি গাড়ি ভাঙচুর করে।
এ সময় আওয়ামী লীগের একদল নেতাকর্মী অবরোধের বিরুদ্ধে মিছিল বের করলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহত হন ২০ জন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, হামলাকারীদের ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এনএইচ





