[b]ঢাকা:[/b]পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় পিউমনি নামে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাসুদ মিয়া (২৮) ও মো. সোহাগ (২০) নামে কারখানার দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ মাসুদ মিয়া ও সোহগকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের হাত, মুখ ও পায়ের কিছু অংশ ঝলসে গেছে।
ফায়ার কন্ট্রোল অফিসের ডিউটি অফিসার ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দু’টি ইউনিট পাঠানো হয়েছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জাতীয়
পুরান ঢাকার জুতা কারখানায় আগুন: দগ্ধ-২
পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় পিউমনি নামে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাসুদ মিয়া (২৮) ও মো. সোহাগ (২০) নামে কারখানার দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।





