ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রনে এসেছে রাজধানীর মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং সংলগ্ন একটি বস্তিতে লাগা আগুন।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় ওই বস্তিতে আগুন লাগে।
মহানগর ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বলেন, ঘটনাস্থলে চারটি ইউনিট কাজ করে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তাছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলেও জানান ইয়াসমিন।
এআর





