সিলেটে সন্ত্রাসী হামলায় এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। নিহত ছাত্রলীগ কর্মীর নাম আব্দুল্লাহ ওরফে কচি বলে জানা যায়।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর আখালিকার কালিবাড়ী এলাকার দিশারী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় কচির সঙ্গে থাকা সানি নামের আরেক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা কচিকে মৃত ঘোষণা করেন।
কচি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





