কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকাগামী ট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে সুজন (৩৫) ট্রাক হেলপার নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন নারায়ণগঞ্জের ফতুল্লার আলিগঞ্জ গ্রামের আবদুল বারেকের ছেলে।
চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজিম উদ্দিন বলেন আহতদেরকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
এমই





