কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাঁচি গ্রাম এলাকায় ডেমুট্রেন ও বিয়ের মাইক্রোবাসের সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত ও ১৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়াগেছে।
টাইমনিউজ বিডির কুমিল্লা প্রতিনিধি ফখরুল ইসলাম জানান বৃহষ্পতিবার বিকাল ৩ টার দিকে বিপুলাসার ইউনিয়নের সাইকচা্ইল গ্রামে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কনে পক্ষের মাইক্রোবাসটি রেল লাইন অতিক্রম করার সময় ডেমুট্রেনের সাথে সংঘর্ষ হয়।

সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি ।

এসএম





