বগুড়ার দুপচাচিয়া পৌর জামায়াতের আমির ওমর আলীকে পুলিশ রোববার রাতে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রাত সোয়া ৮টায় উপজেলা সদরের সর্দার পাড়ার বাসায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।
সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, ওমর আলীর বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুর ঘটনায় ১৪টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি পলাতক ছিলেন।
এএইচ





