গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে আগামীকাল জাতীয় প্যারেড স্কোয়ারে পরিবেশিত হবে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ জাতীয় সংগীত। এ অনুষ্ঠানের জন্য রাজধানী ঢাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, মিরপুর-১০ নম্বর গোলচত্বর হতে রোকেয়া সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং পর্যন্ত সড়কে ডাইভারশন করা হবে।
এছাড়া শ্যামলী শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সংযোগ সড়ক, বিজয় সরণি ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং লেকরোড হয়ে গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রসিং হতে পরিকল্পনা কমিশন হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং এবং মানিক মিয়া অ্যাভিনিউ ক্রসিং হতে খেজুর বাগান ক্রসিং পর্যন্ত (মানিক মিয়া অ্যাভিনিউর উত্তর পাশ) ডাইভারশন করা হয়েছে।
এসময় বিকল্প সড়ক হিসেবে মিরপুর-১২ থেকে উত্তরা, গাজীপুরগামী যানবাহনকে কালশী ফ্লাইওভার সড়কে চলাচল করতে বলা হয়েছে। মিরপুর-১২ থেকে সায়েদাবাদ ও গুলিস্তানগামী যানবাহনগুলো মিরপুর-১০ নম্বরের ডানে মোড় নিয়ে মিরপুর-১ নম্বর হয়ে দারুস সালাম সড়ক, মিরপুর রোড ব্যবহার করে রাসেল স্কয়ার হয়ে সাইন্সল্যাব, শাহবাগ হয়ে চলাচল করবে। প্যারেড স্কোয়ারের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বহনকারী গাড়ি এবং আমন্ত্রিত ব্যক্তিদের গাড়ি ছাড়া ব্যক্তিগত কোনো গাড়ি নিয়ে না আসার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।
তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কয়ার ও এর আশপাশের এলাকার সড়কে ভোর সাড়ে পাঁচটা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যানবাহনের ডাইভারশন করা হবে।
এছাড়া ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এজন্য এ দিন রাজধানী থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে চারটা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলী-আমিনবাজার ব্রিজ-সাভার রোডে চলাচল না করতে অনুরোধ জানানো হয়েছে।
বিকল্প সড়ক হিসেবে এয়ারপোর্ট রোড-আবদুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করতে বলা হয়েছে।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে
গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে আগামীকাল জাতীয় প্যারেড স্কোয়ারে পরিবেশিত হবে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ জাতীয় সংগীত। এ অনুষ্ঠানের জন্য রাজধানী ঢাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
চতুর্থ দিনেও বন্ধ সাজেক সড়ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ চলছে। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা এ কর্মসূচিতে বন্ধ রয়েছে যান চলাচল। এর প্রভাব পড়েছে স্থানীয় জনজীবন ও পর্যটন ব্যবসায়। পর্যটক না থাকায় অনেক রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ ও দোকানপাট কার্যত স্থবির হয়ে পড়েছে।
ছুটি শেষে চেনা রূপে ঢাকা: সড়কে গাড়ির চাপ, বাসে ঠাসাঠাসি
টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতেই রাজধানীর সড়কে বাড়তি চাপের মুখে পড়েছেন নগরবাসী। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পল্টন পর্যন্ত সড়কে বেড়েছে যানবাহনের চলাচল। বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গণপরিবহনে ওঠার জন্য ভিড় এবং ব্যস্ত সড়কে গাড়ির ধীরগতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষকে। ছুটির দিনের তুলনামূলক স্বস্তি কাটিয়ে রাজধানী ফিরেছে চেনা কর্মব্যস্ততায়।
১৩ বছরে সড়কে মৃত্যু ১ লাখ ২৫ হাজার
গত ১৩ বছরে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন।
নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে সাজসজ্জার কাজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।
















