যশোর সদর উপজেলার ললিতাদহ মাঠে বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডহেরপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে রাশেদ হোসেন ও শমসের আলীর ছেলে আইয়ুব হোসেন।
স্থানীয়রা জানান, মাঠে গাছ কাটার সময় ওই তিনজন বজ্রপাতে আহত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনার পথে রাশেদ ও আইয়ুব মারা যান।
আহত আসাদুলের অবস্থাও গুরুতর বলে যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানিয়েছেন।
এআর





