কুমিল্লার চান্দিনায় পেট্রলবোমা হামলার ঘটনায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে জামায়াতের উপজেলা আমিরসহ সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত চান্দিনা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতাকর্মীরা হলেন- জামায়াতের চান্দিনা উপজেলা আমির সাতগাঁও গ্রামের মাওলানা আবুল বাসার (৬০), দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে ও বরকামতা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা রফিকুল ইসলাম (৪৩), চান্দিনা উপজেলার করতলা গ্রামের মহিব উল্লাহ (৫২), তার ভাই ওবায়েদ উল্লাহ (৪৭), ভাকসার গ্রামের জামালের ছেলে ফারুক হোসেন (২৫), নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আবদুল খালেকের ছেলে রাজ্জাক হোসেন (৩৫) ও চান্দিনা উপজেলার জামিরাপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে নয়ন (৩৫)।

চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, পেট্রলবোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করে মামলা করেছে।

বুধবার রাতে যৌথবাহিনীর অভিযানে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাতজনকে আটক করা হয়।

এমকে